1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গের ৫ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ, আদমদীঘি সান্তাহারে ট্রেনের ৯ বগি লাইনচ্যুত বাগবাটিতে ইউপি সচিবের ওপর হামলার অভিযোগ, অভিযুক্ত সদস্য আবু রায়হান ওয়েজবোর্ড : সংস্কার, না কি আপস? পিংনায় নারী উদ্যোক্তার স্বপ্ন পুড়ে ছাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহীতে ঈদ ঘিরে কি বড় বিপদের সংকেত? বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্রের স্তূপ উদ্ধার করেছে র‍্যাব-৫ পাবনার সাঁথিয়ায় নির্যাতিত অসহায় মা’র জন্য জেলা প্রশাসকের বিশেষ ফান্ডের তৈরী ঘর উপহার ১৬ বিজিবির কর্তৃক যাত্রিবাহী বাস তল্লাশী করে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মাদকদ্রব্য আটক করা হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন আজ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন আজ

উত্তরবঙ্গের ৫ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ, আদমদীঘি সান্তাহারে ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

হুমায়ুন আহমেদ,
স্টাফ রিপোর্টার, আদমদীঘি বগুড়া।
বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে উত্তরবঙ্গের সাথে দিনাজপুরের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ঢাকা-রংপুর-লালমনিটরহাট লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ বুধবার দুপুরের ওই দুর্ঘটনায় ট্রেনের নয়টি বগি লাইন থেকে ছিটকে পড়েছে। এতে শত শত যাত্রী আহত হয়েছে। দুপুর ২টা ৪ মিনিটের দিকে ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে আক্কেলপুরের দিকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে এবং ট্রেনের ছাদ থেকে পড়ে বেশ বহু যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এলাকার স্থানীয়রা বলছেন, ওই সময় সেখানে লাইনে মেরামতের কাজ চলছিল। সেজন্য লাল পতাকা টানানো ছিল এবং সিগন্যালও দেওয়া হয়েছিল। তবে ট্রেনটি সেই সিগন্যাল ‘অমান্য করে আসায়’ দুর্ঘটনা ঘটে। ওদিকে রেললাইনের দুর্বল ব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের মনে এখন তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে কারণ এই রুটে ট্রেন চলাচল এখন অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। সংস্কারের নামে কেবল জোড়াতালি দেওয়ার ফলে রেললাইনের লোহার পাত ও স্লিপারগুলো এতটাই নড়বড়ে হয়ে পড়েছে যে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
এই ঘটনাটি রেল প্রশাসনের উদাসীনতা ও ভঙ্গুর অবকাঠামোর এক বাস্তব চিত্র তুলে ধরেছে যা উত্তরবঙ্গের মানুষের যাতায়াতকে অনিরাপদ করে তুলেছে। দুর্ঘটনার শিকার নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যখন সান্তাহার স্টেশনে তার সংক্ষিপ্ত বিরতি শেষ করে বুকভরা আশা নিয়ে দিনাজপুরের অভিমুখে যাত্রা শুরু করেছিল তখন ট্রেনের কয়েকশ’ যাত্রী হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি যে কয়েক মিনিটের ব্যবধানে তাদের নিয়তি এক অনিশ্চিত গন্তব্যের দিকে ছিটকে পড়বে। সান্তাহার ও আক্কেলপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছানো মাত্রই এক বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ আর মুহূর্তের মধ্যেই ট্রেনটির বিশালকায় ৯টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে ধুলো আর মাটির সাথে মিশে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনের ভেতর থাকা যাত্রীরা যেমন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন তার চেয়েও ভয়াবহ পরিস্থিতির শিকার হন ট্রেনের ছাদে থাকা অতিরিক্ত যাত্রীরা। এসব যাত্রীদেও বেশির ভাগ মানুষ অভাব আর নিরুপায় জীবনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছিলেন। লাইনচ্যুতির সেই প্রচণ্ড ঝটকায় ছাদ থেকে ছিটকে পড়া মানুষরা ছাদেও যাত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট