1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কামরুল হাসান:
জাতীয় পতাকা একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রতীক বা চিহ্ন। যা সংশ্লিষ্ট দেশের পরিচয় বহন করে থাকে। বিশেষ করে বিশ^ দরবারে ওই দেশেটির পরিচয় তুলে ধরে। এ পতাকা কিš‘ এমনি এমনি আসে না। অবশ্যই ছিনিয়ে আনতে হয়। আর তা আনতে হলে অনেক বাধা বিপত্তির সম্মুখীনও হতে হয়। অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে অবশেষে আসে কাঙ্খিত সেই পতাকা নামের পরম ধন। কিš‘ আমরা যারা সাধারন জনগন তারা এর মানে বুঝিনা। নূন্যতম গুরুত্বও বুঝিনা। এমন কি বুঝতেও চাই না। তাই তো অনায়াসেই এ জাতীয় পতাকার অসম্মান করি। পাশাপাশি অবমাননাও করি ঢের। দুঃখের বিষয় এই, বিভিন্ন জাতীয় দিবসগুলোতে এর সঠিক ব্যবহার তো হয়ই না। বরং উল্টো এর অবমাননা তথা অসম্মান করি। আরো করি চরম অবহেলা আর অযত্ন। বিশেষ করে সমাজে অপেক্ষাকৃত অনেক বুঝদার বা শিক্ষিত তথা জ্ঞানী ও গুণী রয়েছেন। তাদের মধ্যেও কেমন যেন উদাসীন ভাব লক্ষ্য করা যা”েছ। সর্বোপরি তাদের দ্বারাই জাতীয় পতাকা যথেষ্ট অসম্মানিত ও অবমাননিত আর অবহেলিতের ঘটনা ঘটছে বারং বার। উদাহরণ স্বরূপ উল্লেখ করা যেতে পারে- এই তো গেল ১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবসের দিন জামালপুর সদরের দিগপাইত উপ-শহরের আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ্ব:নমিত করে উত্তোলন করে। এছাড়া গত ৩০ ডিসেম্বর-০১ জানুয়ারি সাবেক প্রধান মন্ত্রীর মৃত্যুতে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে একই ইউনিয়নের ছোনটিয়া বাজার¯’ একটি রাজনৈতিক দলীয় কার্যালয়ের এক খুঁটিতেই উপরে জাতীয় পতাকা ফুল আর তার নিচে কালো পতাকা বেধে উত্তোলন করে, অপর দিকে ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ এক খুঁটিতেই আগে কালো পতাকা অর্ধ্বঃনমিত তার নিচেই জাতীয় পতাকা উত্তোলন করে, দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উ”চ বিদ্যালয়ে এক খুঁটিতে জাতীয় পতাকা অর্ধ্বঃনমিত আর অপর খুঁটিতে কালো পতাকা উপরে (জাতীয় পতাকার চেয়ে উপরের লেবেলে) জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া এসএসএস এবং আরডিএস এনজিও জাতীয় পতাকা ফুল আর ডাচ বাংলা ব্যাংক পিএলসি জাতীয় পতাকা ফুল উত্তোলন করে। এভাবেই জাতীয় পতাকা অবমানিত তথা অসম্মানিত হয়েছে। জাতীয় পতাকাকে আরো করেছে চরম অবহেলা আর অযত্ন। (লেখক: কামরুল হাসান, #০১৯১৪-৭৩৫৮৪২# সংবাদ ও মানবাধিকার কর্মী এবং ফিচার ও কলাম লেখক)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট