1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু আটক ঈশ্বরদীতে ‘আলেয়া বেগমের চাঁদাবাজিতে অতিষ্ঠ ‎হয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী শ্রীমঙ্গলে হামিদী ভবনে কুরআনের আলোয় রমজানের তাৎপর্য: আলোচনা সভা ও ইফতার মাহফিল” রোকনপুর সীমান্ত ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট আটক ডোমারে ৮৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ

রাজশাহীর সিটিহাটে র‍্যাবের অভিযান ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম রবি (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গত রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে সিটিহাট বাইপাস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত রবিউল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মো. আহম্মদ আলীর ছেলে।
র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড় এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র‍্যাবের গোয়েন্দা দলটি ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত রবিউল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে আসছিল। এসব মাদক সে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করত।
র‍্যাব-৫ জানায়, এই মাদক কারবারি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট