1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি বোরো ও ভুট্টা উৎপাদনে শঙ্কা… ডিজেল সংকটে থমকে গেছে সেচ কার্যক্রম সারা বিশ্বের মানবতা নিয়ে খেলছেন নেতা নিয়াহু — তেল সংকটের গভীর প্রভাবসহ বিশ্লেষণ কলমে: আল আমিন মিলু নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত বাঘায় ডিবির অভিযান ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার ​ পোরশায় প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত ঘাতক স্বামী আটক অবহেলার সব অজুহাত মহাদেবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত, প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধর অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, এলাকায় চরম উত্তেজনা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ অনলাইন ক্লাস: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী না কি বিভ্রান্তিকর পদক্ষেপ? কলমে: আল আমিন মিলু

দিনব্যাপী নানা কর্মসূচিতে ডোমারে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে হৃদয়ে স্বাধীনতা চত্বরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য হৃদয়ে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণের পর পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, ডোমার প্রেস ক্লাব, ডোমার রিপোর্টার্স ক্লাব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে ডোমার হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ প্রদর্শন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ, দোয়া মাহফিল এবং শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন,ডোমার রিপোর্টার্স ক্লাব সভাপতি রতন রায়,প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট