1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময়

সরিষাবাড়ীতে বিএনপির মনোনয়ন পেলেন ফরিদুল কবীর তালুকদার শামীম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ অপেক্ষা ও অভ্যন্তরীণ নানা জটিলতা কাটিয়ে অবশেষে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। কেন্দ্রীয় দফতর সূত্রে জানা গেছে, দলীয় সভা ও মনোনয়ন বোর্ডের বৈঠকে তার নাম সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে।

দলীয় মনোনয়ন প্রাপ্তির খবর নিশ্চিত করে ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, সরিষাবাড়ীর প্রতিটি নেতাকর্মীর ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা জনগণের ভোটে পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করব।”

গত কয়েক সপ্তাহ ধরে এই আসনে মনোনয়ন নিয়ে বিএনপির স্থানীয় পর্যায়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও গ্রুপিং দেখা দিয়েছিল। একাধিক প্রার্থী মাঠে সক্রিয় থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে শামীমের মনোনয়ন ঘোষণার পর কর্মী–সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, ফরিদুল কবীর তালুকদার শামীম সরিষাবাড়ী উপজেলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি ছাত্রদল থেকেই রাজনীতিতে যুক্ত হয়ে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে তার প্রভাবশালী অবস্থান এবং সংগঠনের প্রতি আনুগত্যই এবার তাকে মনোনয়ন এনে দিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট