1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময়

মানবতার অন্ধকারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

গরিবের কুটিরে এখনো বাতাস
ভাগাভাগির সুর তোলে—
হাঁড়ির তলায় আঁচ লুকিয়ে
ভাতের সুবাস মুখে ভাসে।

ধনীর প্রাসাদে গেইটের ছায়া—
মানবতা মরে ঠাণ্ডা দেয়ালে;
ভিক্ষুক এলেও কণ্ঠ রুদ্ধ হয়,
খুচরো নেই— বলে অবহেলায়।

হায় রে মানবতা!
শস্য ভরে টনের পর টন,
সমুদ্র গিলে খায় খাদ্যের পাহাড়—
পাশেই ফিলিস্তিনি শিশুর কণ্ঠ
শুকিয়ে মরে ক্ষুধার আর্তনাদে।

এ কোন সভ্যতা?
ধর্ষক পায় ফুলের মালা,
রক্তমাখা হাতে বাজে উৎসবের ঢাক;
মৃত্যুকে সাজায় সোনার আলোয়—
মানবতার মুখে পড়ে কালো দাগ।

তবু মাঠের ধারে ঝিলের জলে
চাঁদের আলো কাঁপে নিঃসঙ্গ বেদনায়,
যেন বলে—
“শেষ মুঠো অন্ন ভাগ করে দেওয়া
এখনো মানুষের হৃদয়ে টিকে যায়।”

গরিবের ঘরে নীরব হাতে
অপরের ক্ষুধা মেটে প্রাণের টানে;
যেন নিভু আলোয় কাঁপা শিখা—
অস্তিত্বের শেষ কবিতা জ্বলে রাতের গানে।

২৪/০৯/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট