1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

সরিষাবাড়ীতে প্রতারনামূলক মিথ্যা দলিল বাতিল চেয়ে আদালতে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া মৌজার ১৪ শতক জমি প্রতারণা করে আলহাজ উদ্দিন মাস্টার সাব কবলা দেন। এ সাব কবলা দলিল সম্প্রদান করে দেয়ায় প্রতিপক্ষ দলিলটি বাতিল চেয়ে আদালতে মামলা করেন।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের মৃত ছইয়ম আলী মন্ডলের চার ছেলে পৈত্রিক সূত্রে ২১৩২ দাগে ৬১ শতক জমির মালিক হয়। সে মতে তৃতীয় পুত্র আলহাজ উদ্দিন তার অপর তিন ভাইকে না জানিয়ে এবং বোন এর কাছে বন্ধক দেওয়া ১৪ শতক জমি বন্ধক না ছাড়িয়ে প্রতারণা করে একই গ্রামের রিপন মিয়া ও জীবন মিয়ার কাছে সাব-কবলা মূলে বিক্রি করে দেন। অথচ পারিবারিক ভাগ বাটোয়ারায় পূর্ব-পশ্চিমে লম্বা লম্বি দখল থাকা সত্বেও তার ইচ্ছে মতো রাস্তা সংলগ্ন উত্তর-পশ্চিমাংশে দখল উল্লেখ পূর্বক সবার অজান্তে ১৪ শতক জমি বিক্রি করে দেন। অথচ স্থানীয় বাজার মূল্যের চেয়ে তিনগুণ বেশি মূল্য দলিলে উল্লেখ করে জমি বিক্রি করে দেন। ২০২৫ সালের ২১ জানুয়ারি বিলবালিয়া মৌজার ১৪ শতক জমি ২৫৮ নং দলিল মূলে সাব কবলা করে দেয়া হয়। বিবাদী রিপন মিয়া ও জীবন মিয়া ধান আবাদ না করলেও জমিতে থাকা পাকা ধান তারাই রোপণ করেছেন বলে দাবি করেন। একটি ওয়েব পোর্টালে ধান কেটে নেওয়া হচ্ছে বলে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। বাদীপক্ষ ফরিদুল ইসলাম বলেন, এই ১৪ শতক জমির দুই পাশে আমাদের তিন ভাইয়ের জমির অবস্থান রয়েছে। সে অবস্থান থাকা সত্তে¡ও বিবাদী আলহাজ উদ্দিন তাদেরকে না জানিয়ে প্রতারণা করে তিন গুণ বেশি মূল্যে জমিটুকু অপর বিবাদী রিপন মিয়া ও জীবন মিয়ার নিকট সাব কবলা মূলে বিক্রি করে দেন। তিনি আরো বলেন, তাদের বাবার জমি তাদেরকে কিছু না জানিয়ে বা কোন প্রকার জিজ্ঞাসাবাদ না করে বিক্রি করায় তারা সাব কবলা দলিলটি বাতিল চেয়ে মংশ্লিষ্ট আদালতে মামলা করেন।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট