1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

পথশিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে গ্লোবাল কিডস স্কুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

”শিক্ষা সকল শিশুর অধিকার ” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় ছিন্নমূল শিশুদের জন্যে শিক্ষার আলো ছড়াচ্ছে গ্লোবাল কিডস স্কুল । ২০২২ সালের ডিসেম্বর থেকে অল্প পরিসরে বিভিন্নস্থানে খোলা আকাশের নিচে পরিচালিত হয়ে আসছে স্কুলটি।

শুক্রবার সকালে টঙ্গীর রেলওয়ে স্টেশনের পাশ্বে খোলা আকাশের নীচে অস্থায়ীভাবে চালু করা হয় স্কুলটি কার্যক্রম।

প্রতি সপ্তাহে শুক্রবার সকালে লেখাপড়ার পাশাপাশি শিশুদের খাবারও দেয়া হয়। বাংলা, ইংরেজি, অংক, আরবি শিক্ষার পাশাপাশি দেয়া হয় মানবিক মূল্যবোধ শিক্ষা।

সুবিধা বঞ্চিত পথ শিশুর জন্য ভ্রাম্যমাণ স্কুল গ্লোবাল কিডস স্কুলটির উদ্যোক্তা দুই বন্ধু মাহবুবুর রহমান জিলানী ও মুহাম্মদ শামীম রেজা। তারা দুজনই টঙ্গী সরকারি কলেজের প্রাক্তণ শিক্ষার্থী।

স্কুলটির পরিচালক মুহাম্মদ শামীম রেজা বলেন, অসহায় বাচ্চাদের পড়াশোনা ও তাদের সাথে কাটানো অল্প কিছু সময় অনেক আনন্দের।

তিনি আরো বলেন, এখানে আসা শিশুদের দক্ষতা বৃদ্ধিতে বাংলা অক্ষর চেনানো, নিজেদের জানা, বাংলা ও ইংরেজি পড়া, ইংরেজি বর্ণমালা চেনানো, স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা, মানসিকভাবে চাঙ্গা রাখা এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করাসহ নানা কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি।

গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানী বলেন, ২০২২ সালে রেলওয়ে স্টেশন এলাকায় হেঁটে হেঁটে পথশিশুদের নিয়ে চিন্তা করি এবং তাদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে
অসহায় ও ছিন্নমূল শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করি এবং প্রতি শুক্রবার এই পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাবো। ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট