1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে মানবিক কাজের পুরস্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি :

 গত বৃহ:প্রতিবার আনুমানিক ১২:৩০ ঘটিকায়  একজন মহিলা পত্নীতলা থানায় এসে জানান যে তিনি তার ১৬ মাস বয়সী কন্যা শিশু আঞ্জুমান আয়াত কে মাহমুদপুর ব্রিজ এর উপর থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন।

তিনি নিজেকে গ্রেফতার করতে অনুরোধ করেন। তার বক্তব্য শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ পত্নীতলা থানা দ্রুত মাহমুদপুর ব্রিজ এলাকায় ছুটে যান।

 

নদীতে নিখোঁজ শিশুটির জন্য খোঁজ শুরু করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় আত্রাই নদী থেকে ডুবন্ত শিশুটিকে নদীর পাড়ে অবস্থানরত মোঃ খমির শেখ নামক জনৈক ব্যক্তি উদ্ধার করে নদীর তীরে প্রাথমিক শুশ্রুষা করছেন। অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ পত্নীতলা থানা শিশুটিকে উক্ত ব্যক্তির হেফাজত থেকে নিয়ে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত আছে। পুলিশ সুপার, ন‌‌ওগা জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলায় পেশাগত কাজে এসময় অবস্থান করছিলেন। তিনি ঘটনাটি অবগত হওয়ার পরপরই পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি শিশুটিকে উদ্ধারকারী ব্যাক্তি মোঃ খমির শেখ(৬৫) কে ধন্যবাদ জানান এবং আর্থিক পুরস্কার প্রদান করেন। সেই সাথে উদ্ধারকারী এবং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা পুলিশ দলকেও ধন্যবাদ জানান

শিশুটির বাবা জনাব মেহেদী হাসান জানান তার স্ত্রী কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন এবং এর প্রেক্ষিতে আজকের এই ঘটনা ঘটেছে। তিনি তার স্ত্রীর মানসিক চিকিৎসা এবং সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানান। তিনি উদ্ধারকারী ব্যক্তি মোঃ খমির শেখ এর প্রতি ও শিশুটিকে পুলিশের গাড়িতে করে নিয়ে এসে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ, নওগাঁ কে ধন্যবাদ জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট