1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ব্যাপক গণসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বিএনপি জোট মনোনীত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গণসংযোগ ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।

শনিবার (৩ই জানুয়ারী) দিনব্যাপী তিনি ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার ব্যবসায়ী, কৃষক, নারী,শ্রমজীবী মানুষ ও তরুণ, আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং প্রতিটি শ্রেণি-পেশার মানুষের মতামত ও তাদের দুঃখ-দুর্দশার কথা গুরুত্বের সঙ্গে শোনেন।তিনি তাদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখার আশ্বাস দেন।

গণসংযোগকালে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “ইসলামী মূল্যবোধসহ সকল মৌলিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমি আপনাদের পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গড়াই তার রাজনীতির মূল লক্ষ্য।

এ সময় তার সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং বিএনপি জোটের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

স্থানীয়রা জানান, ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট