1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ ১ মাসে অতিরিক্ত ব্যয় ২৩৭ কোটি ৬০ লাখ টাকা মশার কামড়ে বাড়ছে মৃত্যুঝুঁকি গোদাগাড়ীতে জনসচেতনতায় বিশেষ সতর্কবার্তা রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে অভিনব কায়দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত সান শাইন ল্যাবরেটরি স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে নয়া নিয়মে জাতীয় ও কালো পতাকা ব্যবহার নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধ শিক্ষকের দুই পা কর্তন অপরাধীরা ছাড় পাবে না এমপি মনজুর এলাহী রাজশাহীতে রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ: প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ডোমারে ঝাড়ু হাতে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মুখোশ-ভাঙা শহরের ঘোষণাপত্র নিজ উদ্যোগে স্বপ্নের উপহার: সাঁথিয়ায় ভূমি সহকারীর প্রশংসনীয় কাজ

কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এসএসসি-৮৬ ব্যাচ-এর চল্লিশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি প্রাচীন বিদ্যাপীঠ হলো কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়। এলাকার শিক্ষানুরাগী, দানবীর ও সমাজ সেবকগণ ১৯২০ সালে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এ বিদ্যালয়ের এসএসসি-৮৬ ব্যাচ-এর চল্লিশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

এ দিনটিকে স্মরনীয় করে রাখতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়। তাই দিনব্যাপী একের পর এক চলে নানা অনুষ্ঠানাদি। এসএসসি-৮৬ ব্যাচ-এর বয়োজৈষ্ঠ্য শিক্ষার্থী আ. করিম খোকার সভাপতিত্বে অনুষ্ঠানের কাজ শুরু করা হয়। প্রথমেই কোরআন তেলাওয়াত করেন আবু তাদের আখন্দ। পরিচয় পর্বে সবাই তাদের নিজেদের পরিচয়ের সাথে সাংসারিক ও বর্তমান অবস্থান তুলে ধরেন। পরে মৃত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মনিরুজ্জামান। এর পর জোহরের নামাজের বিরতি। অত:পর দুপুরের খাবার শেষে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে উপঢৌকন বিতরন করা হয়। ‘বন্ধুত্বের বন্ধন চিরন্তন’ এ ¯েøাগানকে সামনে রেখে -এবং এসএসসি-৮৬ ব্যাচ-এর স্মৃতি স্মরনে এ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি গঠন। এতে আক্তারুজ্জামান-কে সভাপতি ও বজলুর রশীদ-কে সাধারন সম্পাদক এবং আনিছুর রহমান সুরুজ-কে কোষাধ্যক্ষ করা হয়েছে। এ ছাড়া আনিছুর রহমান রঞ্জু, সুলতান আহম্মেদ সিপাই, নূরুজ্জামান চৌধুরী, মঞ্জুরুল মোল্লা, শাহনাজ বেগম শেফালী ও নাসরীন সুলতানা বিথীকে সদস্য করা হয়েছে। সব শেষে বিদায় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট