1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা নরসিংদীর শিবপুরে ২৬ মার্চ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান বওলা স্কুলদর থেকে কোকাইলমুখী প্রায় ৯০০ মিটার সড়ক নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে স্থানীয়রা যমুনার জলে ভক্তি আর ঐতিহ্যের মিলন  : কাওয়ামারায় মহাঅষ্টমীর স্নান উৎসব স্বাধীনতা তুমি বেঈমান – আল আমিন মিলু মহান স্বাধীনতা দিবস আজ গণহত্যার কালরাত্রি: প্রতিরোধের সূচনা তেলের নামে তেলবাজি রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার প্রজন্মের দূরত্ব: সুযোগ না দিলে নেতৃত্ব আসে কোথা থেকে

মানুষ ও মাটির গোপন সংলাপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

মাটি ও মেয়ে:
দুজনেই জন্ম দেয় ঘ্রাণের, জীবনের, বিস্ময়ের ছোঁয়া;
তুমিও ফুটিয়েছ হৃৎকমলের গোপন পাপড়ি,
যার রসে ধানভরা মাঠে জেগে ওঠে নিঃশব্দ প্রেম।

আমি কৃষকের মতো—
অন্তর্গত আলপথে হেঁটে যাই সরিষার গন্ধ মেখে,
মটরশুঁটির কোমল সবুজে জাগে তোমার ছায়া;
দূরে নদী গায় স্রোতের গান,
ঝর্ণা নামে কাঁপা কণ্ঠে— যেন তোমার নিঃশ্বাস।

মেঠোপথের ধুলোয় জেগে ওঠে সন্ধ্যার শালিক,
সাগরের ঢেউয়ে শুনি তোমার হৃদয়ের অব্যক্ত ডাক;
মহাসাগরের গভীরে নেমে দেখি—
মানবের একাকিত্বে তুমি যেন আলোহীন মুক্তা।

পাহাড়-পর্বতের বুক ফুঁড়ে ওঠে বৃষ্টির ভাষা,
মালভূমির গানে তোমার নাম ঝরে যায় বাতাসে;
মরুভূমির বালিতে রেখে যায় পদচিহ্ন—
চিরকালের পিপাসার অনন্ত প্রতীক।

সবুজের মাঝে পাখির কলতান গায় আমার ব্যথার সুর,
উত্তর মেরুর বরফে দেখি তোমার চোখের স্থিরতা;
দক্ষিণ মেরুর একাকী আলোয় তুমি নীরব প্রতিমা—
সুমেরু কুমেরুর দূরান্ত রেখা ধরে
তোমার জন্যই আমি হেঁটে যাই, হেঁটে যাই অবিরাম।

মানস সরোবরের নীরব জলে একদিন হয়তো
তোমার প্রতিবিম্ব জেগে উঠবে—
তখন বুঝি,
মানুষের দেয়া ভালোবাসা ফেলে
আমি আসলে কখনও একা হইনি।

২২/১০/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট