1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময়

প্রকৃতির বিদ্রোহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

ঝড় ওঠে—
কিন্তু তা আর শুধু গাছ ভাঙে না,
এবার তা ভাঙে শোষকের প্রাসাদ,
পাথরের দেয়াল কাঁপে বজ্রের মতো রোষে।

নদী শুকিয়ে যায়—
তবু তার বুক ফেটে উঠে মানুষের আর্তি,
ক্ষুধার্ত শিশুর চোখে লেগে থাকা ধুলোর মতো
আমার মাতৃভূমি কাঁদে লোনাজলে।

সূর্য ওঠে—
কিন্তু তা আর উষ্ণতা দেয় না,
দগ্ধ করে দেয় মজুরের হাড়,
তবু তার লাল রক্তে লেখা হয় শপথ:
“অন্যায় সইব না!”

রাত্রি নামে—
কিন্তু তা আর শান্তির নয়,
অন্ধকারে ছুরি ঝলসে ওঠে,
হতাশার ভেতর আগুন জ্বলে—
আমি শুনি,
পাহাড়ও কাঁদছে মানুষের রক্তধ্বনিতে।

আমি বিদ্রোহী—
প্রকৃতির বুকের বজ্র আমি,
নদীর কান্না, ঝড়ের হাহাকার,
সব নিয়ে একসঙ্গে উঠব আমি,
যতদিন না এই পৃথিবী জেগে ওঠে
মানবতার মুক্ত আলোর ভোরে।

০১/১০/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট