1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখার উদ্বোধন

মোরেলগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু সরকার নির্ধারিত মুল্যে ক্রয় করা হবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
মোঃ রফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ,বাগেরহাট
(প্রতিনিধি)ঃ
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এক সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ এরশাদ আলী জানান, চলতি মৌসুমে উপজেলায় মোট ৬৭০ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি মন ১,৪৪০ টাকায় সরাসরি সংগ্রহ করা হবে। কার্ডধারী কৃষকরা সর্বোচ্চ ৩ মেট্রিকটন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবেন।
কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে কৃষকরাও পাবেন তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য, যা তাঁদের মুখে হাসি ফোটাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট