1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উৎসবের রঙে রঙিন গোদাগাড়ী মঙ্গল শোভাযাত্রা ও পান্তা উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উৎযাপন মুন্সীবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এনামুল হক বগুড়ায় কৃষক কার্ড কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি সদস্য মোতায়েন মিরপুর রংধনুতে দৈনিক শেষ সংবাদ এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ ইং পালিত আগুনের বিরুদ্ধে মানুষের মিছিল তাহলে কি সমঝোতা হচ্ছেনা—ইরান, ইসরায়েল ও আমেরিকার সংঘাতে? কলমে: আল আমিন মিলু সরিষাবাড়ীতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশনা সিরাজগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট-মেডেল বিতরণ ও, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার্থীদের শৃঙ্খলায় নতুন বার্তা: চুলের কাটিংয়ে কড়াকড়ি, প্রশংসায় ইউএনও রিজু তামান্না

সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উৎযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-

পাবনার সাঁথিয়া উপজেলায় ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
অনুষ্ঠানসূচির অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ আয়োজনে বাংলা নববর্ষকে ঘিরে সাঁথিয়া উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করে এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট