1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশনা সিরাজগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট-মেডেল বিতরণ ও, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার্থীদের শৃঙ্খলায় নতুন বার্তা: চুলের কাটিংয়ে কড়াকড়ি, প্রশংসায় ইউএনও রিজু তামান্না মেসার্স চান মিয়া ফিলিং স্টেশনে সুন্দর পরিবেশে জ্বালানি সরবরাহ করা হচ্ছে মাদকবিরোধী আন্দোলনের সুফল সরিষাবাড়ীতে মাদক ছেড়ে আলোর পথে ৬ যুবক দেশ চালানোর মানুষগুলো হোক মানবিক কলমে:- আল আমিন মিলু দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি জুলাইয়ের রক্তঝড়া স্লোগান কলমে: আল আমিন মিলু সরিষাবাড়ীতে তেল বিক্রিতে কোটা প্রথা : পুলিশ,প্রশাসন,সাংবাদিক ও নেতার প্রভাব

সরিষাবাড়ীতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি চাকরিজীবী, চিকিৎসক, শিক্ষক ও সাংবাদিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
১১ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা ওই চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় বিভিন্ন ফিলিং স্টেশন থেকে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে জনসাধারণের পাশাপাশি গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত ব্যক্তিরাও সমস্যায় পড়ছেন।
এ পরিস্থিতিতে জরুরি সেবা নিশ্চিত করতে চিকিৎসক, পুলিশ, সরকারি চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করে পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব ফিলিং স্টেশন মালিক ও ম্যানেজারগণকে এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, যেসব ফিলিং স্টেশনে তেলের মজুত রয়েছে, সেগুলোকে এ নির্দেশনা মেনে চলতে হবে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এদিকে নির্দেশনা বাস্তবায়নে উপজেলার ঝিনাই ফিলিং স্টেশন পপুলারমোড়, নূরজাহান ফিলিং স্টেশন একুশের মোড় ও জগন্নাথগঞ্জ ঘাটের চাঁন মিয়া ফিলিং স্টেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিল স্বাক্ষরিত এ নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর ও পাম্পগুলোতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট