
নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনির উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম লাবণ্ তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন ৪নং আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন (ডিলার), উপজেলা বিএনপির সদস্য মনির উজ্জামান মাসুম, আওনা ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রাজ্জাক ও ইলিয়াস হোসেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা ও নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাসেম স্যার, আহাম্মদ আলী, অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা সুলতানা ও আবুবকরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
দশম শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক রাশেদুজ্জামান ডালিম। এ সময় অতিথি ও শিক্ষকরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।