1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অবহেলার সব অজুহাত মহাদেবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত, প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধর অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, এলাকায় চরম উত্তেজনা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ অনলাইন ক্লাস: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী না কি বিভ্রান্তিকর পদক্ষেপ? কলমে: আল আমিন মিলু চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার নরসিংদীর শিবপুরে ২০০ লিটার মজুদ রাখা তেল ১০০ টাকা লিটারের বিক্রি ডোমারে মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিজারের বিল পরিশোধ করতে না পারায় বাচ্চা বিক্রির চাপ চিকিৎসকের চারঘাটে ডিবির অভিযান ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক ডোমারে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন ইউএনও মোহনপুরে কৃষককে ভেকু দিয়ে পিষে হত্যা প্রধান আসামিসহ গ্রেফতার ২

গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে


মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী প্রতিবেদক রাজশাহী :
​রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।

​র‍্যাব-৫ এর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
​তল্লাশি চালিয়ে ওই ব্যাগের ভেতর থেকে​১২ কেজি ৫৮০ গ্রাম বিস্ফোরক সদৃশ গান পাউডার এবং
​০২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া উদ্ধার করা হয়।
​র‍্যাব জানায়, উদ্ধারকৃত এসব সরঞ্জাম ককটেল ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উপস্থিত সাক্ষীদের সামনে আলামতগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
​পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ সাধারণ ডায়েরির (জিডি) মূলে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট