1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা নরসিংদীর শিবপুরে ২৬ মার্চ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান বওলা স্কুলদর থেকে কোকাইলমুখী প্রায় ৯০০ মিটার সড়ক নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে স্থানীয়রা যমুনার জলে ভক্তি আর ঐতিহ্যের মিলন  : কাওয়ামারায় মহাঅষ্টমীর স্নান উৎসব স্বাধীনতা তুমি বেঈমান – আল আমিন মিলু মহান স্বাধীনতা দিবস আজ গণহত্যার কালরাত্রি: প্রতিরোধের সূচনা তেলের নামে তেলবাজি রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার প্রজন্মের দূরত্ব: সুযোগ না দিলে নেতৃত্ব আসে কোথা থেকে

নরসিংদীর শিবপুরে ২৬ মার্চ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে ২৬ মার্চ ২০১৬ ইং উপলক্ষে অদ্য বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শিবপুর মুঃ আবদুর রহিম,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া,নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি,সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার,শিবপুর

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার,শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মোঃ নঈম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা রাশিদা বেগম ও অন্যান্য নেতৃবৃন্দ। সকালে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী মুক্তিস্মারকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট