1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত

রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী  প্রতিনিধি​​​ রাজশাহী :

​রাজশাহীতে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১০৮ গ্রাম হেরোইনসহ মো. মামুন মোল্লা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার (২২ মার্চ) বিকেলে মহানগরীর দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


​গ্রেফতারকৃত মামুন মোল্লা নারায়ণগঞ্জ জেলার সদর থানার দক্ষিণ মাসদাইর (ঘোষের বাগ) এলাকার মো. হান্নান মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল জানতে পারে যে, অটোরিকশা যোগে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। বিকেল পৌনে ৪টার দিকে দামকুড়া থানার হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় সলিম ঘোষের বাড়ির সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় একটি অটোরিকশার যাত্রীকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে দেখা যায়, গ্রেফতারকৃত মামুন অত্যন্ত চতুরতার সাথে মাদক বহন করছিলেন। তিনি তার পরিহিত পায়ের জুতার ভেতর এবং শার্টের কলারের লোগোর নিচে বিশেষ কায়দায় সেলাই করে হেরোইন লুকিয়ে রেখেছিলেন। তার কাছ থেকে মোট ১০৮ গ্রাম হেরোইন, নগদ ৬ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। মাদকের এই চালানটিও তিনি বিক্রির উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন।
​এই ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট