1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত সরিষাবাড়ীতে ‘কাগজে উন্নয়ন’ সিন্ডিকেট : টিআর–কাবিখা–কাবিটায় তথ্য গোপনের মহোৎসব পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় : এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের আয়োজনে ইফতার পার্টি ইউরিকা : কৃতি শিক্ষার্থী রোজা’র ক্যাডেট কলেজে ভর্তির চূড়ান্ত সুযোগ চারঘাটে র‍্যাবের অভিযান পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার রোকনপুর সীমান্তে ৭৪০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রয় নিখোঁজ হওয়া সিয়াম কে ২১ ঘন্টা পর পুকুর থেকে মৃত উদ্ধার করে ফুলপুর ফায়ার সার্ভিস উত্তরবঙ্গের ৫ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ, আদমদীঘি সান্তাহারে ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

নাহিদ  পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১টা ৩০ মিনিটে অফিসের ভেতর থেকেই প্রায় ৭০০ কেজি বই বিক্রির সময় এক কর্মচারীকে হাতেনাতে আটক করে স্থানীয় জনগণ।

আটক ব্যক্তি মোঃ আমানত আলী, যিনি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গোপনে বই বিক্রির অভিযোগ থাকলেও এদিন তাকে সরাসরি বই হস্তান্তরের সময় ধরে ফেলেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে আটক বইসহ একটি অটোরিকশা ও চালককে জনতার সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়-এ নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় অটোরিকশার মালিক স্বীকার করেন, তিনি এসব বই আমানত আলীর কাছ থেকেই কিনেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রিত বইগুলোর বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করে সরকারি সম্পদ বিক্রির ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট