
রবিউল হকবাবুঃ-ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) নগরীর গ্রীন পার্ক রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ কামাল মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত সংগঠনের প্রধান লক্ষ্য ময়মনসিংহ বিভাগের চারটি জেলার সাংবাদিকদের কে নিয়ে মিলেমিশে কাজ করা এবং গণমাধ্যম কর্মীদের সমস্যায় পাশে দাঁড়ানো।উক্ত অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা ও ইফতার শেষে উক্ত আয়োজনে সমাপ্তি ঘোষণা করা হয়।