
মধুপুর (টাংগাইল) প্রতিনিধি
টাংগাইলের মধুপুর গড় অঞ্চল এলাকার পূর্ব ধরাটিয়া কালাপাহাড়ে আদিবাসী গারো পরিবার সরকারি জমিতে অবৈধ ভাবে দীর্ঘ দিন ধরে বসত – বাড়ি নির্মান করে বসবাস করে আসছে। বাংলাদেশ বনবিভাগ চাঁদপুর রাবার এষ্টেটের বাগানের ব্যবস্থাপক আমান উল্লাহ আমান এর নেতৃত্বে ৯ মার্চ দুপুরে বসতবাড়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদের উচ্ছেদ করা হয়।

ভুক্ত ভোগী আদিবাসী গারো পরিবার জানান, এখানে আমরা দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি। বাড়ী ঘর সরিয়ে নিতে বনবিভাগ থেকে কোন লিখিত নোটিশে আমাদেরকে জানানো হয়নি। হঠাৎ করে করায় আমাদের বিপদের মুখে পড়েছেন বলে জানিয়েছে পরিবারগুলো।