
নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক সীমান্ত সীমান্ত দিয়ে জ্বালানী তেল পাচার প্রতিরোধে কঠোর নজরধারী বৃদ্ধি করন সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয় তার আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকা দিয়ে জ্বালানী তেল পাচারের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ মার্চ ২০২৬ তারিখে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় জ্বালানী তেল পাচার প্রতিরোধে বিশেষ তৎপরতা গ্রহণ করা হয়। ব্যাটালিয়নের অধীনস্থ পোরশা থানার নীতপুর বিওপি কর্তৃক সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের জ্বালানী তেল পার্শ্ববর্তী দেশে পাচার হতে না পারে সে লক্ষ্যে বিজিবি টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সীমান্তবর্তী এলাকার জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় জ্বালানী তেল পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।