1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

আল্লামা শাহ্ আবদুল মালেক আল-কুতুবী (রহ.)-এর স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

কায়সার উদ্দিন চট্টগ্রাম থেকে :

আত্মশুদ্ধি ও সিয়াম সাধনার মাস পবিত্র ১৬ই রমজান উপলক্ষে বিশ্ববরেণ্য সুফি সাধক আল্লামা শাহ্ আবদুল মালেক আল-কুতুবী (রহ.)-এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুতুব শরীফ দরবার আশেকী কমিটির ব্যবস্থাপনায়  চট্টগ্রাম হালিশহর ছোটপুল¯’ শাপলা কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শেখ মুহাম্মদ সাইমন হাসান মাহমুদের সভাপতিত্বে এবং উপদেষ্টা মুহাম্মদ তাহেরুল হোসাঈন শাহ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে মেহমানে আলা হিসেবে আসন অলঙ্কৃত করেন শাহজাদা ছৈয়দুল মিল্লাত কুতুবী, আল্লামা শাহ্ জিল্লুল করিম কুতুবী ও মাওলানা শেখ আখতারুল হক কুতুবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম কামরুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লায়ন এম. এ. মুছা বাবলু ও লায়ন আশেকুল আলম। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “আল্লামা শাহ্ আবদুল মালেক কুতুবী (রহ.) একাধারে যেমন ছিলেন বরেণ্য আলেম, তেমনি ছিলেন বিশ্ববিখ্যাত সুফি ও ওলীয়ে কামেল। তাঁর আদর্শ ও নসিহতের আলোকে জীবন গড়ার মাধ্যমে আল্লাহ ও রাসূলের (সা.) সš‘ষ্টি অর্জন করাই আমাদের একান্ত আত্মিক লক্ষ্য হওয়া উচিত।” তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের সংগঠনের মাধ্যমে তরুণ প্রজন্ম সুফি দর্শনে উদ্বুদ্ধ হয়ে ইসলামের সঠিক পথে পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট