1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু আটক ঈশ্বরদীতে ‘আলেয়া বেগমের চাঁদাবাজিতে অতিষ্ঠ ‎হয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী শ্রীমঙ্গলে হামিদী ভবনে কুরআনের আলোয় রমজানের তাৎপর্য: আলোচনা সভা ও ইফতার মাহফিল” রোকনপুর সীমান্ত ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট আটক ডোমারে ৮৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ

ঈশ্বরদীতে ‘আলেয়া বেগমের চাঁদাবাজিতে অতিষ্ঠ ‎হয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

‎মুশফিকুর রহমান  ঈশ্বরদী থেকে :
‎পাবনার ঈশ্বরদীতে দেহব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে ‘বস্তির রানী’ হিসেবে পরিচিত আলেয়া বেগম নামে এক নারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের পূর্ব নূর মহল্লার (বস্তি-পাড়া) এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ভুক্তভোগীরা আলেয়া বেগমের নানা জুলুম ও অত্যাচারের বর্ণনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন।অভিযোগ রয়েছে, আলেয়া বেগম নিজেকে স্থানীয় মহিলা দলের নেত্রী পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। এই প্রভাবে তিনি দীর্ঘ সময় ধরে এলাকায় মাদক ও দেহব্যবসার সিন্ডিকেট চালিয়ে আসছেন। শুধু তাই নয়, নতুন বাড়ি কেনা-বেচা কিংবা তুচ্ছ ঘটনায় সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার করলে প্রাণনাশের হুমকিসহ নানাভাবে হয়রানি করা হয় বলে জানান স্থানীয়রা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলেয়া বেগমের চাঁদা নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় রিকশাচালক জাহাঙ্গীর একটি বাড়ি ক্রয় করায় তাঁর কাছ থেকে জোরপূর্বক ৩৩ হাজার টাকা চাঁদা নিচ্ছেন আলেয়া বেগম। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর নিজের অপকর্ম ঢাকতে তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং ভুক্তভোগী পরিবারের ওপর চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠে এসেছে। ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বলেন, “আমার মেয়ে ও জামাতা বাড়িটি ক্রয় করেছিল। হঠাৎ আলেয়া তাঁর দলবল নিয়ে এসে বাড়ির দলিল ছিনিয়ে নেন এবং সেটি ফেরত দিতে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাড়ি দখলের হুমকি দেওয়ায় আমি বাধ্য হয়ে টাকা দিয়েছি।” আরেক ভুক্তভোগী রুপালি খাতুন বলেন, “এক মাস আগে প্রতিবেশীর সঙ্গে সামান্য ঝগড়ার সূত্র ধরে আলেয়া এসে জোরপূর্বক ১৫ হাজার টাকা জরিমানা দাবি করেন। টাকা না দিলে এলাকা ছাড়া করার হুমকিও দেন তিনি। আমরা এই অত্যাচার থেকে মুক্তি চাই । ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এর কাছ থেকে এবিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ঈশ্বরদীতে মাদক আর চাঁদাবাজদের কোন ঠাই হবে না। সে যেই হোক।  ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট