1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে হামিদী ভবনে কুরআনের আলোয় রমজানের তাৎপর্য: আলোচনা সভা ও ইফতার মাহফিল” রোকনপুর সীমান্ত ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট আটক ডোমারে ৮৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫

ডোমারে ৮৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ডোমার উপজেলার ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অত্র প্রতিষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ উত্তীর্ণ ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৭ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আরেফীন ইসলাম ও প্রাপ্তী দেব বর্মার সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক তপন কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল মান্নান ও মো. আবু হাতেম।

আয়োজকরা জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দিতেই এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট