1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
উল্লাপাড়ায় ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষক  পেলেন বিনামূল্যে বীজ ও সার বগুড়া-৬ উপ-নির্বাচন: ১৬ বিজিবি ব্যাটালিয়নের রেকি টহল কার্যক্রম শুরু প্রেসক্লাব সাংবাদিক বানায় না, সাংবাদিকই প্রেসক্লাব বানায় জ্বালানি তেলের সংকট স্বীকারে বিলম্ব: বাস্তবতা, রাজনীতি ও পরিণতি কলমে-আল আমিন মিলু চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ভেতর অভিনব কায়দায় রাখা ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩ রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ সরিষাবাড়ীতে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা মানছে না বাজারগুলো ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি ডোমারে মোবাইল কোর্টের অভিযানে ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি

রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী প্রতিনিধি রাজশাহী :
​রাজশাহীর মতিহার থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্রকে যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে র‍্যাব। গতকাল সোমবার (০২ মার্চ) দিবাগত রাত ১১:৩০ ঘটিকায় মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
​উদ্ধারকৃত ভিকটিমরা হলো— ১. রিফাত ইসলাম (১৪) ও ২. মো. আকাশ আহমেদ (১৪)।

​জিডি ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকার সময় মতিহার থানাধীন ভাল্লুকপুকুর এলাকা থেকে ওই দুই কিশোর নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে মতিহার থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।


​নিখোঁজ কিশোরদের উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার (ইন্ট উইং) সহযোগিতায় এবং তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের প্রেক্ষিতে র‍্যাব-৫ (সিপিএসসি, রাজশাহী) ও র‍্যাব-১ (সিপিএসসি, উত্তরা) একটি যৌথ আভিযানিক দল গঠন করে।
​তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করার পর, সোমবার রাতে বেলপুকুর থানার বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে রিফাত ও আকাশকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

​র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই সঙ্ঘবদ্ধ অপরাধ, অপহরণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে এই সফল উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরদের রাতেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট