1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশ চালানোর মানুষগুলো হোক মানবিক কলমে:- আল আমিন মিলু দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি জুলাইয়ের রক্তঝড়া স্লোগান কলমে: আল আমিন মিলু সরিষাবাড়ীতে তেল বিক্রিতে কোটা প্রথা : পুলিশ,প্রশাসন,সাংবাদিক ও নেতার প্রভাব নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে টিআর–কাবিখা–কাবিটা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

ডোমারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে পুষ্পার্পণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে শহীদ বেদীকে পুষ্পার্পণ করা হয়েছে।
শনিবার(২১ ফেব্রুয়ারি)রাত ১২:০১ মিনিটে ডোমার হাইস্কুল মাঠে শহীদ বেদীকে পুষ্পার্পণ করেন উপজেলা প্রশাসন।এর পরে মুক্তিযোদ্ধা কমান্ড,স্বাস্থ্য বিভাগ,পুলিশ প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দল,ডোমার প্রেস ক্লাব,ডোমার রিপোর্টার্স ক্লাব,স্কুল-কলেজসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী,সহকারী পুলিশ সুপার (ডোমর সার্কেল)নিয়াজ মেহেদী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. হাবিবুল্লাহ,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.রায়হান বারী,কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন,প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সকালে জাতীয় পতাকা অর্ধ নমিতভাবে উত্তোলন,চিত্রাংকন প্রতিযোগীতা,কবিতা আবৃত্তি,আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে মসজিদে বিশেষ মুনাজাত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট