1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশ চালানোর মানুষগুলো হোক মানবিক কলমে:- আল আমিন মিলু দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি জুলাইয়ের রক্তঝড়া স্লোগান কলমে: আল আমিন মিলু সরিষাবাড়ীতে তেল বিক্রিতে কোটা প্রথা : পুলিশ,প্রশাসন,সাংবাদিক ও নেতার প্রভাব নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে টিআর–কাবিখা–কাবিটা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

মেলান্দহে সজামসেবক বুলবুলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এম এ রকিব বুলবুল৷

তার পিতা মৃত ফজলুল হক আকন্দ ছিলেন একজন সুনামধন্য ব্যক্তিত্ব,তার জীবনদশায় তিনি ছিলেন শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তি,কর্মজীবনে কর্মরত ছিলেন ময়মনসিংহ জুডীহাকীমে দীর্ঘদিন, এরপর নিজ এলাকা ঝাউগড়া ইউনিয়নে শুনামের সাথে বালিকা উচ্চ বিদ্যালয়ের জমিদাতা ও অত্র বিদ্যালয়ে  শিক্ষকতার পাশাপাশি ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব পালন করেছেন ৩৬ বছর৷ গ্রামে শিক্ষার হার বৃদ্ধিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে গেছেন নিঃস্বার্থ ভাবে৷ 

তিনি ছিলেন দানবীর, ন্যায়বিচারক অন্যায়ের প্রতিবাদী কন্ঠস্বর একজন সৎ মানুষ, তারই ছেলে এম এ রকিব  বুলবুল দিনরাত  মানুষের সেবায় নিয়োজিত থেকে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন বছরের পর বছর৷ শিক্ষানুরাগী, ন্যায়নীতি আদর্শবান পিতার আদর্শ ধরে রাখতে মানুষের সেবাই সর্বদা নিজেকে নিয়োজিত রেখে দানদক্ষিনা করে যাচ্ছেন নিজের সাধ্যমত৷

গ্রামে একের পর এক কলহ নিরসনে শালিশ বৈঠক করেই যাচ্ছেন নিরলস ভাবে৷
তার তুলনায় এই ইউনিয়নে এমন সেবা মূলক কর্মকান্ডে জড়িত আর দ্বিতীয় কোন ব্যক্তি নেই বললেই চলে৷

তাকে নিয়ে একটি কুচক্রীমহল হীনউদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে৷
এই মিথ্যা বানোয়াট বিত্তিহীন অপপ্রচার অপরাধের সামিল, যারা এই ন্যাক্কারজনক মানহানিকর পরিস্থিতি তৈরি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন জরুরী বলে মনে করেন অত্র ইউনিয়ন বাসী৷

এ বিষয়ে সমাজসেবক এম এ রকিব  বুলবুল জানান, আমার বিরুদ্ধে কে বা কাহারা  মিথ্যা বানোয়াট,ভূল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে  অপপ্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা৷

শিক্ষার হার বৃদ্ধির লক্ষে আমার দানকৃত জমিতে গড়ে উঠেছে আমার পিতার নামে  ঝাউগড়া দহেরপাড় ফজলুল হক আকন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দহেরপাড় আকন্দবাড়ী জামে মসজিদ৷ শুধু তাই নয় আমার আম্মার নামে একটি মাদ্রাসা নির্মাণের জন্য ইতিমধ্যে জমি নির্ধারণ করেছি সেখানে একটি আধুনিক মাদ্রাসা নির্মিত হবে৷

আমার দীর্ঘ সময়ে আমি কোন শালিশ বৈঠকে কারো দেয়া  এককাপ চা কখনো গ্রহন করিনি বা কেউ আমাকে খাওয়াতে পারেনি৷আমি আমার মৃত বাবার আদর্শে আদর্শীত হয়েই মানুষের বিপদে তাদের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করি৷

আমার সমাজসেবা মূলক কর্মকান্ডে অনেকে ঈর্ষানীত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

আমি উর্দ্ধতন প্রশাসনের কাছে এবিষয়ে সরেজমিনে তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট