1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে সাংবাদিককে মাদক দিয়ে ফাঁসানো ও প্রাণনাশের হুমকি আতঙ্কে এলাকাবাসী নরসিংদীর শিবপুর উপজেলা বাসীর উন্নয়নই আমার লক্ষ্য এমপি মনজুর এলাহী ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী শপথ নিলেন তারেক রহমান নীরব আঙুলের স্বাক্ষর রাজশাহীতে পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান আসামি রাজিব গ্রেফতার গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমানের মতবিনিময় ও পরিচ্ছন্নতা অভিযান ঢাকা বিভাগ প্রশাসনিক প্রতিনিধি সিআরবির নরসিংদীর আব্দুল হান্নান মানিককে ৩ স্টার বেছ ও গাড়িতে পতাকা লাগিয়ে দেওয়া হয় জামালপুর জেলা ট্রাক–ট্যাংকলড়ী–কভার্ডভ্যান–মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের বিশেষ ঘোষণা প্রবাসীর ঘামে গড়া অর্থনীতি, দায়িত্ব হোক রাষ্ট্রের দেশপ্রেমিক আল আমিন মিলু

গোদাগাড়ীতে সাংবাদিককে মাদক দিয়ে ফাঁসানো ও প্রাণনাশের হুমকি আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

​নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী 
​রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পেশাগত দায়িত্ব পালন ও এক অসহায় কিশোরকে সহায়তা করতে গিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক মোঃ রবিউল ইসলাম মিনাল। মাদক কারবারি ও কথিত ‘প্রশাসনের সোর্স’ পরিচয়ধারী মোঃ বুলবুল আহমেদ (২৬) কর্তৃক তাকে প্রাণনাশের হুমকি, মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উঠেছে।



গত ৪ জানুয়ারি গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০ গ্রাম হেরোইন ও ৩৬৫ পিস ইয়াবাসহ আবু সাঈদ মিলন ও তার স্ত্রী আমেনা বেগম মুক্তি গ্রেফতার হন। গত ১৯ জানুয়ারি মুক্তির ছেলে ‘জই’ তার মায়ের জব্দকৃত মোবাইল ফোন উদ্ধারে সাংবাদিক মিনালের সহযোগিতা চায়। মানবিক কারণে মিনাল তাকে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেল অফিসে যান। সেখানে উপ-পরিদর্শক আল-আমিন জানান, ফোনগুলো ইতোমধ্যে মাদারপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে বুলবুল আহমেদের জিম্মায় দেওয়া হয়েছে।
​পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে ফোন ফেরত দেওয়ার কথা স্বীকার করলেও, এর পর থেকেই বুলবুল আহমেদ সাংবাদিক মিনালের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, গত ২২ জানুয়ারি থেকে বুলবুল তার ফেসবুক আইডিতে মিনালের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর স্ট্যাটাস দিতে শুরু করে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে “Bulbul Ahammed” নামক ফেসবুক আইডি ও মেসেঞ্জার থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, মাদক দিয়ে ফাঁসানো এবং সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি গোদাগাড়ী গোল চত্বরে’ এলে দেখে নেওয়ারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অভিযুক্ত বুলবুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ বছর বয়সী বুলবুল আহমেদ এলাকায় প্রশাসনের ‘সোর্স’ পরিচয় দিয়ে দাপট দেখিয়ে বেড়ায়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, সে মাদক ব্যবসার আড়ালে প্রশাসনের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে। এমনকি মানুষের বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ তটস্থ থাকে এবং কেউ মুখ খুলতে সাহস পায় না।

এই ঘটনায় সাংবাদিক রবিউল ইসলাম মিনাল চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত বুলবুলের কাছে মাদক মামলার আলামত (মোবাইল ফোন) কীভাবে গেল এবং সে কেন সাংবাদিককে টার্গেট করছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট