1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব সাংবাদিক বানায় না, সাংবাদিকই প্রেসক্লাব বানায় জ্বালানি তেলের সংকট স্বীকারে বিলম্ব: বাস্তবতা, রাজনীতি ও পরিণতি কলমে-আল আমিন মিলু চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ভেতর অভিনব কায়দায় রাখা ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩ রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ সরিষাবাড়ীতে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা মানছে না বাজারগুলো ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি ডোমারে মোবাইল কোর্টের অভিযানে ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি বোরো ও ভুট্টা উৎপাদনে শঙ্কা… ডিজেল সংকটে থমকে গেছে সেচ কার্যক্রম সারা বিশ্বের মানবতা নিয়ে খেলছেন নেতা নিয়াহু — তেল সংকটের গভীর প্রভাবসহ বিশ্লেষণ কলমে: আল আমিন মিলু

টাঙ্গাইল আওয়ামী লীগের ধ্বংস ও ড. আব্দুর রাজ্জাকের পরিবারের সুবিধাবাদী রাজনীতি!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ধনবাড়ি ( টাংগাইল)  প্রতিনিধি:
টাঙ্গাইলের রাজনীতিতে আজ যে হাহাকার, তার মূলে রয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের নীতিহীন নেতৃত্ব। দলীয় ত্যাগী নেতাদের কোণঠাসা করে তিনি টাঙ্গাইল আওয়ামী লীগকে ‘হাইব্রিড’ নেতাদের অভয়ারণ্যে পরিণত করেছিলেন। আজ যখন দলের দুঃসময়, তখন দেখা যাচ্ছে তাঁর এবং তাঁর পরিবারের প্রকৃত রূপ।
পরিবারতন্ত্র ও অর্থনৈতিক উত্থান
একসময় যাঁর নির্বাচন করার মতো আর্থিক সামর্থ্য ছিল না, তৃণমূলের কর্মীরা চাঁদা তুলে যাঁকে জয়ী করেছিল,মন্ত্রী হওয়ার পর তিনি সেই কর্মীদেরই বিস্মৃত হয়েছেন। কর্মীদের ফোন ধরা তো দূরে থাক, তাদের অভিযোগ শোনার প্রয়োজনও মনে করেননি তিনি। পরিবর্তে, ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন নিজের পরিবারের অঢেল সম্পদ। আজ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী যখন জেল জুলুম ও নির্যাতনের শিকার, তখন তাঁর পরিবারের সদস্যরা সেই অর্থ দিয়ে ইউরোপে বিলাসী জীবন যাপন করছে।
গত জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় যখন আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে, তখন ড. রাজ্জাকের ছেলের ফেসবুক স্ট্যাটাসগুলো ছিল রীতিমতো রহস্যজনক ও উস্কানিমূলক। আন্দোলনকারীদের পক্ষ নিয়ে দেওয়া তাঁর সেই সব বক্তব্য তখনকার উত্তাল পরিস্থিতিতে আওয়ামী লীগের বিপক্ষে অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। একদিকে বাবা কারাগারে, দলের কর্মীরা ঘরছাড়া; অন্যদিকে তাঁর ছেলে সুমিত লালী ‘লাল বদর’দের হয়ে সাফাই গেয়ে বাধনকে নিয়ে ইউরোপ ভ্রমণে ব্যস্ত। এই বৈপরীত্যই বলে দেয়, তাঁদের কাছে রাজনীতি ছিল কেবলই সুযোগ নেওয়ার হাতিয়ার।

৫ই আগস্টের আগে কে কত বড় প্রভাবশালী ছিলেন,সেই হিসাব এখন আর চলবে না।
যারা দল ক্ষমতায় থাকাকালীন দুহাতে অর্থ কামিয়েছে, ৫ই আগস্ট এর পর বিমান ধরে নিরাপদে বিদেশে আশ্রয় আছে, তৃণমূল ক্যাটের হার মেনে নেবে না ।বর্তমানে দলের দুঃসময়ে কার ভূমিকা, সেটাই হবে আগামীর মাপকাঠি।
যারা কর্মীদের শ্রম ও ঘামে নেতা হয়ে পরবর্তীতে তাদেরই ‘লাথি’ মেরেছে, সেইসব সুবিধাবাদী ও কুলাঙ্গারদের স্থান আগামী দিনের রাজনীতিতে হতে পারে না।

খন্দকার তারিক হাসান লিপু উপদেষ্টা টাঙ্গাইল। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট