1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব সাংবাদিক বানায় না, সাংবাদিকই প্রেসক্লাব বানায় জ্বালানি তেলের সংকট স্বীকারে বিলম্ব: বাস্তবতা, রাজনীতি ও পরিণতি কলমে-আল আমিন মিলু চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ভেতর অভিনব কায়দায় রাখা ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩ রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ সরিষাবাড়ীতে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা মানছে না বাজারগুলো ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি ডোমারে মোবাইল কোর্টের অভিযানে ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি বোরো ও ভুট্টা উৎপাদনে শঙ্কা… ডিজেল সংকটে থমকে গেছে সেচ কার্যক্রম সারা বিশ্বের মানবতা নিয়ে খেলছেন নেতা নিয়াহু — তেল সংকটের গভীর প্রভাবসহ বিশ্লেষণ কলমে: আল আমিন মিলু

ডোমারে নবনির্বাচিত এমপি মাওলানা আব্দুস সাত্তারের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলার ডোমারে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী-১ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। 
রবিবার (১৫ফেব্রুয়ারি) বিকালে ডোমার পৌর শহরের আইডিয়াল স্কুলে উপজেলা জামায়াতে ইসলামী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন,শনিবার চিলাহাটিতে আমাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে।  
দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কারনে বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনে পরাজিত প্রার্থী তার কর্মীদের ধৈর্য ধরার আহবান জানালেও তার প্রতিফলন দেখা যাচ্ছেনা।  আমরা বলতে চাই নির্বাচনে জয়-পরাজয় থাকবে। আর এটাই গনতন্ত্রের সৌন্দর্য। তিনি আরো বলেন,  আপনারা জনগনের জন্য কাজ করেন যাতে আগামীতে জনগনের ম্যান্ডট নিয়ে জয়লাভ করতে পারেন।  তিনি বলেন,প্রশাসন যদি একটু ভুমিকা রাখতো তাহলে আমাদের যেসব কর্মী আহত হয়েছিল হয়তোবা সেই ঘটনা ঘটতোনা।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন,ফ্যাসিষ্ট সরকারের পুলিশের মতো আচরন করলে চলবেনা। পুলিশকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ যদি নিরপেক্ষতা বজায় রাখে তবে যে কোন অন্যায় প্রতিরোধ করা সম্ভব। তিনি আরো বলেন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। আমরা চাঁদাবাজী করিনা তাই কাউকে করতে দিবো না। যেহেতু আমরা বিরোধী দলে আছি তার মানে এই না যে আমরা অন্যায় দেখেও চুপ করে বসে থাকবো। অন্যায়,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমরা কোন আপোষ করবো না।
সরকারী দলের দায়িত্ব অনেক জানিয়ে তিনি বলেন,সরকারী দলকে অনেক দায়িত্বশীল হতে হয়। সরকারী দল ও বিরোধীদল হলো গনতন্ত্রের প্রতিক। নির্বাচনের পর থেকে বি়ভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি হামলা ও হুমকি বন্ধের আহবান জানিয়ে বলেন,দেশকে গড়তে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন,আমরা সকলে এক হয়ে কাজ করলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট