1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত বাঘায় ডিবির অভিযান ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার ​ পোরশায় প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত ঘাতক স্বামী আটক অবহেলার সব অজুহাত মহাদেবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত, প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধর অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, এলাকায় চরম উত্তেজনা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ অনলাইন ক্লাস: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী না কি বিভ্রান্তিকর পদক্ষেপ? কলমে: আল আমিন মিলু চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার নরসিংদীর শিবপুরে ২০০ লিটার মজুদ রাখা তেল ১০০ টাকা লিটারের বিক্রি ডোমারে মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিজারের বিল পরিশোধ করতে না পারায় বাচ্চা বিক্রির চাপ চিকিৎসকের

গ্যাসের চাপ সল্পতায় আবারও বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গ্যাসের চাপ কমে যাওয়ায় আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে যমুনা সার কারখানায়। রবিবার সকাল থেকে প্রয়োজনীয় চাপের নিচে নেমে আসায় উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়েছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানা সূত্র জানায়, রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গ্যাসের চাপ কমে ৮ দশমিক ২ কেজিতে নেমে আসে। এতে উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চালানো সম্ভব না হওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক বলেন, সকাল পৌনে ৯টার দিকে গ্যাসের চাপ হঠাৎ কমে যায়। নিয়মিত উৎপাদন ধরে রাখতে কমপক্ষে ১০ কেজি গ্যাসের চাপ প্রয়োজন হয়। চাপ কমে যাওয়ায় নিরাপত্তা ও প্রযুক্তিগত কারণে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান, গ্যাসের চাপ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু করা হবে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাসের সরবরাহে স্বাভাবিক চাপ না থাকায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। চাপ বাড়লে যেকোনো সময় আবারও ইউরিয়া উৎপাদন শুরু করা যাবে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ কমে যাওয়ার মতো ঘটনায় উৎপাদন বারবার বন্ধ হলে সার সরবরাহ ও কৃষি মৌসুমে প্রভাব পড়তে পারে। তাই গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট