1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা বিশ্বের মানবতা নিয়ে খেলছেন নেতা নিয়াহু — তেল সংকটের গভীর প্রভাবসহ বিশ্লেষণ কলমে: আল আমিন মিলু নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত বাঘায় ডিবির অভিযান ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার ​ পোরশায় প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত ঘাতক স্বামী আটক অবহেলার সব অজুহাত মহাদেবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত, প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধর অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, এলাকায় চরম উত্তেজনা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ অনলাইন ক্লাস: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী না কি বিভ্রান্তিকর পদক্ষেপ? কলমে: আল আমিন মিলু চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার নরসিংদীর শিবপুরে ২০০ লিটার মজুদ রাখা তেল ১০০ টাকা লিটারের বিক্রি

সরিষাবাড়ীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ফরিদুল কবীর তালুকদার শামীম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর–৪ (সরিষাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন নেতাকর্মী ও সমর্থকেরা। সকাল থেকেই সরিষাবাড়ী এলাকায় তার বাসভবন ও বিভিন্ন স্থানে হাজারো নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের ভিড় দেখা যায়।

নির্বাচনে জয়লাভের পর দিনভর দলীয় নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানান। ফুলের মালা ও শুভেচ্ছা জানিয়ে নতুন সংসদ সদস্যকে বরণ করে নেওয়ার দৃশ্য ছিল উৎসবমুখর।

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ মামুনুর রশীদ ফকির বলেন, “ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা শামীম ভাইকে জয়যুক্ত করায় সরিষাবাড়ীবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে সরিষাবাড়ীকে পরিচালনার চেষ্টা করা হবে।”

বিজয়ী প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, “সরিষাবাড়ীর সর্বস্তরের মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। লক্ষাধিক ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন। এই ঋণ কখনো শোধ হওয়ার নয়। আমি আপনাদের খাদেম হয়ে মানুষের সেবা করতে চাই।” তিনি আরও বলেন, এই বিজয় সরিষাবাড়ীর সর্বস্তরের জনগণকে উৎসর্গ করছি এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট