
রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী-১ আসনে বেসরকারি ফলাফলে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার ৩১ হাজার ৫৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী-কে পরাজিত করেন।
রাতের দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, আসনের ১৫৪টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার মোট ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট।
ফলাফলে দেখা যায়, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৩১ হাজার ৫৪। এতে বেসরকারিভাবে জয়ী হিসেবে ঘোষণা করা হয় মাওলানা আব্দুস সাত্তারকে।
এদিকে ফলাফল ঘোষণার পর তার সমর্থক ও নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন।