1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের সংকট স্বীকারে বিলম্ব: বাস্তবতা, রাজনীতি ও পরিণতি কলমে-আল আমিন মিলু চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ভেতর অভিনব কায়দায় রাখা ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩ রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ সরিষাবাড়ীতে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা মানছে না বাজারগুলো ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি ডোমারে মোবাইল কোর্টের অভিযানে ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি বোরো ও ভুট্টা উৎপাদনে শঙ্কা… ডিজেল সংকটে থমকে গেছে সেচ কার্যক্রম সারা বিশ্বের মানবতা নিয়ে খেলছেন নেতা নিয়াহু — তেল সংকটের গভীর প্রভাবসহ বিশ্লেষণ কলমে: আল আমিন মিলু নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত

নীলফামারীর চার সংসদীয় আসনে জামায়াত প্রার্থীদের জয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর চারটি সংসদীয় আসনে জামায়াত সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, জেলার সবকটি আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর তারা জয় নিশ্চিত করেন।

নীলফামারী-০১ (ডোমার ডিমলা) আসনে বিজয়ী হয়েছেন আব্দুস সাত্তার (দাঁড়িপাল্লা প্রতীক)। তিনি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল ইসলাম আফেন্দী (খেজুর গাছ) পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট।
নীলফামারী-০২ (নীলফামারী) আসনে আল ফারুক আব্দুল লতিফ (দাঁড়িপাল্লা) বিজয়ী হয়েছেন। তিনি মোট ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহারিন ইসলাম তুহিন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট।
নীলফামারী-০৩ (জলঢাকা) আসনে মোট ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে ওবায়দুল্লাহ সালাফি (দাঁড়িপাল্লা) ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলী (ধানের শীষ) পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট।
নীলফামারী-০৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ)আসনে হাফেজ আব্দুল মুত্তাকিম (দাঁড়িপাল্লা) ১ লাখ ২৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল গফুর সরকার (ধানের শীষ) পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট।
জেলার চারটি আসনেই জামায়াত সমর্থিত প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।
#
রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:০১৭৫০২১০৫৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট