1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা বিশ্বের মানবতা নিয়ে খেলছেন নেতা নিয়াহু — তেল সংকটের গভীর প্রভাবসহ বিশ্লেষণ কলমে: আল আমিন মিলু নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত বাঘায় ডিবির অভিযান ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার ​ পোরশায় প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত ঘাতক স্বামী আটক অবহেলার সব অজুহাত মহাদেবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত, প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধর অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, এলাকায় চরম উত্তেজনা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ অনলাইন ক্লাস: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী না কি বিভ্রান্তিকর পদক্ষেপ? কলমে: আল আমিন মিলু চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার নরসিংদীর শিবপুরে ২০০ লিটার মজুদ রাখা তেল ১০০ টাকা লিটারের বিক্রি

ঢাকা-১১ আসনে ভোট দিলেন দুই নির্বাচনী প্রার্থী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

হুমায়ূন আহমেদ
স্টাফ রিপোর্টার, ঢাকা।
ঢাকা-১১ আসনে ভোট দিলেন ডাঃ এম এ কাইয়ুম ও নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনের বিএনপির প্রার্থী  ডাঃ এম এ কাইয়ুম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  ঢাকা ১১ আসনের বি এন পি প্রার্থী ড. এম এ কাইয়ুম সকাল ৯.৪৫ মিনিটে বাড্ডা গুদারাঘাট হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করেছেন৷ এইদিকে বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভোট দেন।  ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুম ও এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা দুজনে বলেন, তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে  বিজয় সুনিশ্চিত। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার এবং নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচন করে  ভোট দেয়ার আহ্বান জানান।
ঢাকা-১১ আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে  বিএনপি মনোনীত ড. এম এ কাইয়ুম এবং ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের মধ্যে। এ ছাড়াও আরও বেশ কিছু রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় সাড়ে তিন লাখ ভোটারের এই আসনে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক পর্যায়ে আছে। বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। র‍্যাব, পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। ঢাকা-১১ আসনের ১৬২টি কেন্দ্রের মধ্যে ১২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট