1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়িতে  পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ ঢাকা ফেরৎ ভোটারদের সাথে যুবদল নেতা রিপনের শুভেচ্ছা বিনিময় ভোট প্রার্থনাসহ লিফলেট বিতরন ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত। মুফতি মাওলানা শামীম আহমেদ:— নিতপুর সীমান্ত ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট সহ আসামীসহ আটক চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার তারাকান্দিতে চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে সাংবাদিক ‘মম’ লাঞ্ছিত— নরসিংদীর- ৩ শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহীতে জামায়াতের বিশাল মিছিলে জনসমুদ্র: অচল হয়ে পড়েছিল নগরী রাজশাহীতে জামায়াতের বিশাল মিছিলে জনসমুদ্র: অচল হয়ে পড়েছিল নগরী যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু

তারাকান্দিতে চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে সাংবাদিক ‘মম’ লাঞ্ছিত—

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

জামালপুরের শিল্পাঞ্চল খ্যাত তারাকান্দিতে নির্বাচনী তৎপরতার আড়ালে নামধারী সাংবাদিকদের চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে এক সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগের সত্যতা খুঁজতে গিয়ে সাংবাদিক ‘মম’ হামলার শিকার হন। ঘটনাটি ঘটে সোমবার (৯ ফ্রেব্রয়ারী) তারাকান্দির সরকার ট্রেডার্সে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্বাচন পর্যবেক্ষণের কথা বলে একদল ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে টাকা দাবি করেন।
অভিযোগ রয়েছে, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে ৮–১০ জনের একটি দল সার পরিবহন ব্যবসাপ্রতিষ্ঠান মীম ট্রেডার্স ও ফাইভ স্টার এন্টারপ্রাইজে গিয়ে শামীম তালুকদারের নির্বাচনী খরচের নামে পাঁচ হাজার টাকা করে দাবি করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

ফাইভ স্টার এন্টারপ্রাইজের সঙ্গে সংশ্লিষ্ট শাহআলম এ সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গেছে। পরে ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে টাকা দিতে অপারগতা জানালে ওই দলটি সেখান থেকে চলে গিয়ে সরকার ট্রেডার্সে যায়।
সরকার ট্রেডার্সে গিয়ে তারা শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন এবং সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি ও সার ব্যবসায়ী চান মিয়া চানুর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ। এ সময় কথোপকথনের একপর্যায়ে সাংবাদিক ‘মম’ ঘটনাস্থলে গেলে তাকে লাঞ্ছিত করা হয় বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে চান মিয়া চানু মুঠোফোনে বলেন, “প্রথমত ‘মম’-এর প্রতি আমার গভীর সমবেদনা। নামধারী সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কয়েকজন সাংবাদিক হঠাৎ করে আমার অফিসে এসে শামীম তালুকদারের নির্বাচন পর্যবেক্ষণ করতে হবে তাই আমাকে টাকা দিতে হবে। নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবি করতে থাকে। এমন সময়ে মম অফিসে আসলে আমরা কিছু বোঝার আগেই তারা জোর করে ‘মম’-কে অফিস থেকে বের করে দেয়। আমরা প্রতিবাদ করলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। নির্বাচনের পর বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো।”
এ বিষয়ে কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র ‘মম’ বলেন, নির্বাচন পর্যবেক্ষণের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা হচ্ছিল।  “বিষয়টা এমনভাবে বলা হচ্ছিল যে, শামীম তালুকদারের নির্বাচন পর্যবেক্ষণ করতে হলে তারাকান্দির ব্যবসায়ীদেরকে সাংবাদিকদের চাঁদা দিতে হবে। আমি প্রতিবাদ করায় আমাকে লাঞ্ছিত করা হয়েছে।”
অভিযোগের বিষয়ে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট বা অভিযুক্ত ব্যক্তিদের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে তারাকান্দির ব্যবসায়ী মহলের কয়েকজন বলছেন, নির্বাচনকে ঘিরে এলাকায় নানা ধরনের চাপ ও অনিয়মের অভিযোগ বাড়ছে। তবে এ ধরনের অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি স্থানীয় সাংবাদিক সমাজ ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে এলাকার সামগ্রিক পরিস্থিতির ওপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন  তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট