1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তানোরে প্রাইভেটকারে মিলল ১৪৬ বোতল ফেনসিডিল, গ্রেফতার ৩ ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা নরসিংদীর শিবপুরে ২৬ মার্চ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান বওলা স্কুলদর থেকে কোকাইলমুখী প্রায় ৯০০ মিটার সড়ক নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে স্থানীয়রা যমুনার জলে ভক্তি আর ঐতিহ্যের মিলন  : কাওয়ামারায় মহাঅষ্টমীর স্নান উৎসব স্বাধীনতা তুমি বেঈমান – আল আমিন মিলু মহান স্বাধীনতা দিবস আজ গণহত্যার কালরাত্রি: প্রতিরোধের সূচনা তেলের নামে তেলবাজি রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ইঁদুরে বৈদ্যুতিক তার কেটে ব্ল্যাকআউটের ঘটনায় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত যমুনা সার কারখানায় মেরামত কাজ শেষ করে সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১ ঘটিকা থেকে আবারও ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। কারখানা কর্তৃপক্ষ বলছে, জরুরি ভিত্তিতে ত্রুটি সারিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে এবং উৎপাদন প্রক্রিয়া ধাপে ধাপে চালু করা হয়েছে।

কারখানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে পাওয়ার প্লান্টে শর্ট সার্কিট হয়ে হঠাৎ ব্ল্যাকআউট দেখা দিলে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। রাত ১টার দিকে বৈদ্যুতিক লাইনে ইঁদুর ঢুকে তার কেটে দিলে এই শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পুরো উৎপাদন প্রক্রিয়া থেমে যায়।

যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক জানান, “পাওয়ার প্লান্টে তার কেটে যাওয়ার কারণে ব্ল্যাকআউট হয়েছিল। দ্রুত মেরামত কাজ শেষ করা হয়েছে। সোমবার দুপুর ১ ঘটিকা থেকে ৭৫ শতাংশ হারে আবারও ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে অতিরিক্ত সুরক্ষা ও নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন জানান, পাওয়ার প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করে কারখানায় নিয়মিত ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন- গ্যাসের চাপ স্বাভাবিক হলে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।

দেশের বড় ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি যমুনা সার কারখানা। কৃষি মৌসুমে এই কারখানার উৎপাদন বন্ধ হলে সার সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক এই বন্ধে তাৎক্ষণিকভাবে সরবরাহে বড় প্রভাব পড়েনি।

উৎপাদন পুনরায় শুরু হওয়ায় তাৎক্ষণিক সংকট কাটলেও প্রশ্ন রয়ে গেছে—গ্যাস সংকট, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিরাপত্তা ঘাটতির মধ্যে গুরুত্বপূর্ণ শিল্প অবকাঠামো কতটা সুরক্ষিত। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা না হলে ভবিষ্যতে একই ধরনের ঝুঁকি আবারও সামনে আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট