1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত

পিংনায় উঠান বৈঠকে ধানের শীষে ভোট প্রার্থনা করলেন মিসেস শামীম তালুকদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের ধানের শীষ প্রতীকে পিংনা ইউনিয়নের একাধিক উঠান বৈঠকে ভোট প্রার্থনা করলেন মিসেস শামীম তালুকদার।

পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু’র সভাপতিত্বে যুবদল সভাপতি মিজানুর রহমান মিজানের বাড়ীতে অনুষ্ঠিত উঠান বৈঠকে মিসেস শামীম তালুকদার বলেন, আগামী ১২ তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সবাই একটি করে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আপনাদের ভোটে শামীম তালুকদার বিজয়ী হলে প্রত্যোক পরিবারের মাঝে একটি করে ফ্যামিলী কার্ড, বয়স্কভাতা,বিধবা ভাতা,সার,বীজের কার্ড প্রদান করা হবে ইনশাআল্লাহ।

বৈঠকে উপস্থিত শত শত মা-বোনদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, একটি দল বেহেস্তের লোভ দেখিয়ে ভোট প্রার্থনা করছে, তাদের থেকে দূরে থাকুন। শামীম তালুকদার একজন নিবেদিত জনবান্ধন নেতা। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করে তুলুন।
বৈঠকে উপস্থিত ছিলেন- পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশীদ, শ্রমিক নেতা পাপ্পু, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট