1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুর পুটিয়া বাজারে আলহাজ্ব মনজুর এলাহীর ধানের শীষ মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর – তিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার সমর্থনে অদ্য ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং রবিবার বিকেলে পুটিয়া বাজারে উঠান বৈঠকে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন সাবেক চেয়ারম্যান চেম্বার অফ কমার্স নরসিংদী। তিনি বলেন,আমি আজকে আপনাদের সামনে দুই হাত পেতে হাজী আবেদ আলীর ছেলে হিসাবে মনজুর এলাহীর জন্য ধানের শীষ মার্কায় ভোট চাই,আলহাজ্ব আবেদ আলীর ছেলে মনজুর এলাহী সাহেব যতটুকু সম্ভব উনার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন,মনজুর এলাহী ভাইকে আপনারা ভোট দিবেন ও আত্মীয়-স্বজনদের নিকট ভোট চাইবেন এবং সহযোগিতা করিবেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মোঃ বিল্লাল হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুটিয়া ইউনিয়ন পরিষদ,তিনি বলেন আমি এক বছর চার মাস হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব নিয়েছি। পুটিয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে কি পরিমান উন্নয়ন হয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। মনজুর এলাহী ভাই যদি এমপি হয় উনি আমাদের বাড়ির মানুষ, আমাদের ভাই হিসাবে পুটিয়া ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে। আমাদের পুটিয়া সেন্টার থেকে আব্দুল মান্নান ভূঁইয়া মন্ত্রী থাকা অবস্থায় পাস করতে পারেন নাই,আমরা সবাই মিলে দল-মত নির্বিশেষে মঞ্জুর এলাহী ভাইকে ধানের শীষ মার্কায় ১২ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করিব ইনশাল্লাহ। বাদল সরকার এর সভাপতিত্বে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কামরুল হাসান পুটিয়া বাজার জামে মসজিদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মোঃ বাচ্চু মিয়া, শাহিন মোল্লা। উপস্থিত ছিলেন,আলহাজ্ব আব্দুল জলিল মেম্বার , হানিফ মাহমুদ, সোহরাব হোসেন সহ দলমত নির্বিশেষে বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট