1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার জেলা ডিবি পুলিশের সফল অভিযান গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার ঈদ উপলক্ষে শ্রমজীবীদের মাঝে চাল বিতরণ সিরাজগঞ্জে মানবতার দৃষ্টান্ত হাজী আব্দুস সাত্তার নরসিংদীর শিবপুরে চাঁদাবাজ মাদক কোন অপরাধী ছাড় পাবে না আলহাজ্ব মনজুর এলাহী এমপি উল্লাপাড়ায় হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কুরআনের আলো ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআনদের সম্মাননা ও দোয়া মাহফিল শবে কদরের আলোয় এ আর কামরুল ইসলাম —– কায়ছার উদ্দীন আল-মালেকী বিশ্বশান্তি ও সুফি ঐক্যের পথিকৃৎ: ড. প্রফেসর কুদরত এ খোদার বৈশ্বিক মিশন ———কায়ছার উদ্দীন আল-মালেকী জনরায় বনাম ক্ষমতার রাজনীতি শ্রীমঙ্গলে মাওলানা আব্দুল মুতালিবের মা-বাবা ও সর্বস্তরের মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিল

ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করল জান্নাতুল ফেরদৌস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকার বৈশেরচরপাড়ায় অবস্থিত ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী শিক্ষার্থী মোছা: জান্নাতুল ফেরদৌস ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।

মোছা: জান্নাতুল ফেরদৌস গীতিকার জামিল পাগলা ও ফাতেমা আক্তারের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনায় তার আগ্রহ, মনোযোগ ও মেধার পরিচয় পাওয়া যায়। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং পরিবারের অনুপ্রেরণায় সে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, জান্নাতুল ফেরদৌসের এই সাফল্য ন্যাশনাল ক্যাডেট স্কুলের জন্য অত্যন্ত গর্বের। তার অর্জন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহী করে তুলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে জান্নাতুল ফেরদৌসের বাবা-মা তাদের একমাত্র কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর জীবন গঠনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট