1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার জেলা ডিবি পুলিশের সফল অভিযান গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার ঈদ উপলক্ষে শ্রমজীবীদের মাঝে চাল বিতরণ সিরাজগঞ্জে মানবতার দৃষ্টান্ত হাজী আব্দুস সাত্তার নরসিংদীর শিবপুরে চাঁদাবাজ মাদক কোন অপরাধী ছাড় পাবে না আলহাজ্ব মনজুর এলাহী এমপি উল্লাপাড়ায় হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কুরআনের আলো ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআনদের সম্মাননা ও দোয়া মাহফিল শবে কদরের আলোয় এ আর কামরুল ইসলাম —– কায়ছার উদ্দীন আল-মালেকী বিশ্বশান্তি ও সুফি ঐক্যের পথিকৃৎ: ড. প্রফেসর কুদরত এ খোদার বৈশ্বিক মিশন ———কায়ছার উদ্দীন আল-মালেকী জনরায় বনাম ক্ষমতার রাজনীতি শ্রীমঙ্গলে মাওলানা আব্দুল মুতালিবের মা-বাবা ও সর্বস্তরের মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিল

বাতর : ডিঙ্গাবেন না কেউ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

এখানে বাতর মানে খেতের আল বা আইল অথবা সীমা। ডিঙ্গাবেন না মানে পেরিয়ে যাবেন না অথবা অতিক্রম করবেন না। মূলত: সীমা অতিক্রম না করার কথাই বুঝানো হয়েছে।
ছোট বেলায় দাদা-দাদী বা নানা-নানী অথবা এ শ্রেণীর অনেকের মুখ থেকে এ বিষয়ে গল্প শুনেছি। হয় তো অনেকেই এ গল্প শুনেছেন। গল্পটি এমন-এক বৃদ্ধের ছেলেরা নানা বিষয়ে বিরক্ত হয়ে বাবা কে বাড়ির বাইরে বের করে আনে। পরে ছেলেরা পরামর্শ করে দূরে কোথাও রখে আসার মত করে। সে অনুযায়ী টেনে হেঁচড়ে বাড়ির দূরে নিয়ে যেতে থাকে। পথে হঠাৎ বাবা বাতর বা আইলে আটকে যায়। আইল থেকে ছাড়ানোর জন্য ছেলেরা আরও জোরে সোরে টানাটানি করতে থাকে। এমন সময় বাবা ছেলেদের অনুরোধ করতে করতে বলে- ও বাবারা আর নিস না। এ বাতর বা আইল ডিঙ্গাস না। ছেলেরা এর কারণ জনতে চাইলে বৃদ্ধ জানালো, সেও তার বাবাকে একদিন এ বাতর বা আইল অর্থাৎ এ জায়গা পর্যন্তই টেনে হেঁচড়ে এনেছিল। তাই তোরও আজ আমাকে এ পর্যন্ত এনেছিস। আজ তোরা যদি আমাকে এর চেয়ে এক ইঞ্চিও বেশি নিস, তাহলে তোদের ছেলেরাও তোদেরকে এর চেয়ে আরও বেশি নিবে। তখন তোদের কষ্ট হবে এ ভেবেই অনুরোধ করছি। আমার কষ্টের জন্য নয়। বরং তোদের ভালোর জন্যই মানা করছি।
এ গল্পের শিক্ষনীয় বিষয় হলো- যে কোন বিষয়েই সীমা লঙ্ঘন করা উচিত নয়। তাতে দুঃখ ও কষ্ট ভোগ করতে হয়। আরেকটি বিষয় হলো- বাবা কখনই সন্তানের দুঃখ ও কষ্ট সহ্য করতে পারে না। বিষয়টি সকলকে মনে রাখা উচিত। অতএব, সকলকেই তার সীমার মধ্যেই থাকা উচিত।
(লেখক: কামরুল হাসান#০১৯১৪-৭৩৫৮৪২# সংবাদ ও মানবাধিকার কর্মী, সংগঠক এবং কলাম ও ফিচার লেখক)।বাতর : ডিঙ্গাবেন না কেউ
কামরুল হাসান: এখানে বাতর মানে খেতের আল বা আইল অথবা সীমা। ডিঙ্গাবেন না মানে পেরিয়ে যাবেন না অথবা অতিক্রম করবেন না। মূলত: সীমা অতিক্রম না করার কথাই বুঝানো হয়েছে।
ছোট বেলায় দাদা-দাদী বা নানা-নানী অথবা এ শ্রেণীর অনেকের মুখ থেকে এ বিষয়ে গল্প শুনেছি। হয় তো অনেকেই এ গল্প শুনেছেন। গল্পটি এমন-এক বৃদ্ধের ছেলেরা নানা বিষয়ে বিরক্ত হয়ে বাবা কে বাড়ির বাইরে বের করে আনে। পরে ছেলেরা পরামর্শ করে দূরে কোথাও রখে আসার মত করে। সে অনুযায়ী টেনে হেঁচড়ে বাড়ির দূরে নিয়ে যেতে থাকে। পথে হঠাৎ বাবা বাতর বা আইলে আটকে যায়। আইল থেকে ছাড়ানোর জন্য ছেলেরা আরও জোরে সোরে টানাটানি করতে থাকে। এমন সময় বাবা ছেলেদের অনুরোধ করতে করতে বলে- ও বাবারা আর নিস না। এ বাতর বা আইল ডিঙ্গাস না। ছেলেরা এর কারণ জনতে চাইলে বৃদ্ধ জানালো, সেও তার বাবাকে একদিন এ বাতর বা আইল অর্থাৎ এ জায়গা পর্যন্তই টেনে হেঁচড়ে এনেছিল। তাই তোরও আজ আমাকে এ পর্যন্ত এনেছিস। আজ তোরা যদি আমাকে এর চেয়ে এক ইঞ্চিও বেশি নিস, তাহলে তোদের ছেলেরাও তোদেরকে এর চেয়ে আরও বেশি নিবে। তখন তোদের কষ্ট হবে এ ভেবেই অনুরোধ করছি। আমার কষ্টের জন্য নয়। বরং তোদের ভালোর জন্যই মানা করছি।
এ গল্পের শিক্ষনীয় বিষয় হলো- যে কোন বিষয়েই সীমা লঙ্ঘন করা উচিত নয়। তাতে দুঃখ ও কষ্ট ভোগ করতে হয়। আরেকটি বিষয় হলো- বাবা কখনই সন্তানের দুঃখ ও কষ্ট সহ্য করতে পারে না। বিষয়টি সকলকে মনে রাখা উচিত। অতএব, সকলকেই তার সীমার মধ্যেই থাকা উচিত।
(লেখক: কামরুল হাসান#০১৯১৪-৭৩৫৮৪২# সংবাদ ও মানবাধিকার কর্মী, সংগঠক এবং কলাম ও ফিচার লেখক)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট