1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার জেলা ডিবি পুলিশের সফল অভিযান গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার ঈদ উপলক্ষে শ্রমজীবীদের মাঝে চাল বিতরণ সিরাজগঞ্জে মানবতার দৃষ্টান্ত হাজী আব্দুস সাত্তার নরসিংদীর শিবপুরে চাঁদাবাজ মাদক কোন অপরাধী ছাড় পাবে না আলহাজ্ব মনজুর এলাহী এমপি উল্লাপাড়ায় হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কুরআনের আলো ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআনদের সম্মাননা ও দোয়া মাহফিল শবে কদরের আলোয় এ আর কামরুল ইসলাম —– কায়ছার উদ্দীন আল-মালেকী বিশ্বশান্তি ও সুফি ঐক্যের পথিকৃৎ: ড. প্রফেসর কুদরত এ খোদার বৈশ্বিক মিশন ———কায়ছার উদ্দীন আল-মালেকী জনরায় বনাম ক্ষমতার রাজনীতি শ্রীমঙ্গলে মাওলানা আব্দুল মুতালিবের মা-বাবা ও সর্বস্তরের মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিল

নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে আবু বক্কর (২৫) নামে একজন নিহত হয়েছেন। অদ্য ২১ জানুয়ারি ২০২৬ ইং বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক এর শিবপুর উপজেলার মুনসেফেরচর ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ও শিবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুঁটি থেকে মরদেহ নামিয়ে থানায় নিয়ে যায়।

নিহত আবু বক্কর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ইসমাইল এর ছেলে এবং ইটাখোলা এলাকায় আইপি কমিউনিকেশন‌ এর শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন । পুলিশ ও স্থানীয়রা জানান,দুপুর সাড়ে বারোটার দিকে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের জন্য বিদ্যুতের খুঁটিতে উঠে আবু বক্কর। এসময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা ২:৩০ মিনিট সময় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান বলেন,বিদ্যুতের খুঁটিতে একজনের মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নামিয়ে থানায় নিয়ে আসে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট