1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার জেলা ডিবি পুলিশের সফল অভিযান গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার ঈদ উপলক্ষে শ্রমজীবীদের মাঝে চাল বিতরণ সিরাজগঞ্জে মানবতার দৃষ্টান্ত হাজী আব্দুস সাত্তার নরসিংদীর শিবপুরে চাঁদাবাজ মাদক কোন অপরাধী ছাড় পাবে না আলহাজ্ব মনজুর এলাহী এমপি উল্লাপাড়ায় হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কুরআনের আলো ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআনদের সম্মাননা ও দোয়া মাহফিল শবে কদরের আলোয় এ আর কামরুল ইসলাম —– কায়ছার উদ্দীন আল-মালেকী বিশ্বশান্তি ও সুফি ঐক্যের পথিকৃৎ: ড. প্রফেসর কুদরত এ খোদার বৈশ্বিক মিশন ———কায়ছার উদ্দীন আল-মালেকী জনরায় বনাম ক্ষমতার রাজনীতি শ্রীমঙ্গলে মাওলানা আব্দুল মুতালিবের মা-বাবা ও সর্বস্তরের মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিল

নীলফামারী–০১ আসনে জোট প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজের নির্দেশ বিএনপির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী–০১ (ডোমার–ডিমলা) আসনে জোট প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।

বুধবার (২২ জানুয়ারি) রাতে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটগতভাবে অংশগ্রহণ করছে। নীলফামারী–০১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনে জোট প্রার্থী হিসেবে মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পরিস্থিতিতে দেশ ও জোটের স্বার্থে সব কিছুর ঊর্ধ্বে থেকে জোট প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা অতীব জরুরি উল্লেখ করে নেতা–কর্মীদের এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়।

এদিকে এ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন না দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার ভগ্নিপতি ও ইঞ্জিনিয়ার তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

তবে গতকাল অধ্যাপক রফিকুল ইসলাম তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট