1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন

ডোমারে অবৈধ এমএসবি ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে (১৩ জানুয়ারি) ডোমার উপজেলার বেতগাড়া এলাকায় অবস্থিত জামিয়ার রহমানের মালিকানাধীন এমএসবি ব্রিকস নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অনুমোদন ছাড়াই কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে ভাটাটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ট্রাক্টরের মাধ্যমে কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয় এবং ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট