1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

সরিষাবাড়ীতে ভিজিডি চাল আত্নসাতের অভিযোগে প্রশাসকের বিরুদ্ধে মামলা দায়ের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের প্রসাশকের বিরুদ্ধে প্রতারণামুলক ভিজিডি চাল আত্নসাতের অভিযোগ এনে সোমবার(১২ জানুয়ারী) সি.আর আমলী আদালতে চায়না নামে একজন উপকারভোগী মামলা দায়ের করেছেন। দায়ের করা মামলাটি সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক।
মামলার আরজীতে উল্লেখ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের আওতায় ভিজিডি / ভিডব্লিউবি কার্ড ২০২৫-২০২৬ ইং চত্রের উপজেলা প্রশাসনের তত্বাবধানে লটারীর মাধ্যমে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের দুদু মিয়ার স্ত্রী চায়না সহ ৩০২ জন নির্বাচত হন। এর মধ্যে থেকে মহাদান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২৮ জন উপকারভোগী লটারীর মাধ্যমে নির্বাচিত হলেও তারা ৪ মাস যাবৎ তাদের প্রতি মাসের ৩০ কেজি করে উত্তোলন করে প্রতারণামুলক ভাবে আত্নসাৎ করেছেন ইউপি প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালা উদ্দিন সরকার। ঘটনায় মহাদান ইউনিয়নের প্রসাশক সালাউদ্দিন সরকার কে প্রধান আসামী করে এ মামলাটি আদালতে দায়ের করেছেন।
এ ছাড়াও উক্ত ঘটনায় উপকারভোগীরা প্রশাসকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার , দূনীতি দমন দুদক , জেলা প্রশাসক ও উপ পরিচালক বিঅরডিবি বরাবরে ভিজিডির চাল প্রপ্তির জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের সু বিচার না পেয়ে গতকাল সোমবার আদালতে এ মামলাটি করেছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট