1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

আমরা সত্যিই বিশ্বের সবচেয়ে ‘কিউট’ জাতি আল আমিন মিলু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

আমরা এক অদ্ভুত জাতি—যাদের চিন্তার মানদণ্ডে যুক্তি নয়, আবেগই শেষ কথা। নার্সারির বাচ্চাকে পড়াতে চাই মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষক, সাথে চাই ইংরেজি উচ্চারণ, স্মার্টনেস আর “স্ট্যাটাস”। কারণ, ভবিষ্যৎ প্রজন্ম নাকি খুব গুরুত্বপূর্ণ।
কিন্তু সেই ভবিষ্যৎ প্রজন্মের দেশটা কে চালাবে—সেখানে আমাদের হিসাব একেবারেই উল্টো।
দেশ চালানোর জন্য আমরা খুঁজি না যোগ্যতা, নৈতিকতা কিংবা শিক্ষাগত দক্ষতা। বরং খুঁজি—কে কত বড় মাস্তান, কার পেছনে কত অস্ত্রধারী, কে কত বড় চাঁদাবাজ, কে কত বেশি লুটপাট করতে পারে আর কে কতটা ভয় দেখাতে পারে। যোগ্যতা নয়, “ক্ষমতা”ই এখানে আসল সার্টিফিকেট।
আমরা জানি কে দুর্নীতিবাজ, তবু তাকেই ভোট দেই। জানি কে সন্ত্রাসী, তবু তাকেই নেতা বানাই। কারণ সে “আমাদের লোক”। আদর্শ নয়, সম্পর্কই এখানে রাজনীতির মূলনীতি। দেশ নয়—দল আগে, নীতি নয়—নেতা আগে।
সবচেয়ে মজার বিষয় হলো, এই দ্বিচারিতার পরেও আমরা খুব আবেগী দেশপ্রেমিক। ফেসবুকে পতাকা বদলাই, স্ট্যাটাসে দেশ বাঁচাই, কিন্তু বাস্তবে দেশ চালানোর চাবিটা তুলে দেই অশিক্ষিত, লুটেরা গোষ্ঠীর হাতে। তারপর অবাক হই—দেশ কেন পিছিয়ে, কেন আইন নেই, কেন ন্যায়বিচার নেই!
আসলে সমস্যা নেতাদের একার নয়। সমস্যা আমাদের সম্মিলিত মানসিকতায়। আমরা যোগ্য লোককে পাশে বসিয়ে তুচ্ছ করি, আর অযোগ্য লোকের পেছনে দাঁড়িয়ে হাততালি দেই। এই জাতি পরিবর্তন চায় না—এই জাতি শুধু মুখে অভিযোগ করতে ভালোবাসে।
তাই হ্যাঁ, আমরা সত্যিই বিশ্বের সবচেয়ে ‘কিউট’ জাতি—
কারণ আমরা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত সচেতন,
আর দেশের ভবিষ্যৎ নিয়ে ভয়ংকর রকম উদাসীন।

রাজনৈতিক বিশ্লেষক গবেষক লেখক এবং
আহ্বায়ক গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট