1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশ চালানোর মানুষগুলো হোক মানবিক কলমে:- আল আমিন মিলু দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি জুলাইয়ের রক্তঝড়া স্লোগান কলমে: আল আমিন মিলু সরিষাবাড়ীতে তেল বিক্রিতে কোটা প্রথা : পুলিশ,প্রশাসন,সাংবাদিক ও নেতার প্রভাব নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে টিআর–কাবিখা–কাবিটা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের বাসের সংঘর্ষে নিহত ১ আহত ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

রাকিব হাসান,টাংগাইল থেকে :

টাঙ্গাইল জেলার  ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহন বাসের মুখোমুখি  সংঘর্ষে  ১ জন নিহত ও ১ আহত  হয়েছে।

৪ জানুয়ারি রবিবার দুপুর ২টায় ধনবাড়ীর পৌর শহরের টাঙ্গাইল জামালপুর মহাসড়কের কুচাভাঙ্গা ব্রিজে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের মুখোমুখি  সংঘর্ষে ঘটনা ঘটে  ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা একজনের মরদেহ ও অপর আরেকজনকে জীবিত উদ্ধার করে ধনবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

পরে জানা যায় , দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক জাকিরুল ইসলাম (২৭) জামালপুর জেলার,সরিষাবাড়ী থানার ফুলবাড়িয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে ও নিহত নাসিমা আক্তার (২০) বান্দরবান জেলার আলী কদম থানার ২ নং আলিমুদ্দিন পাড়া ওয়ার্ডের মৃত ইউসুফ আলীর মেয়ে।

স্থানীয় এলাকাবাসী জানায়, ব্রীজটির দূইপাশে নিরাপত্তা বেষ্টনী না থাকায়   মাঝে মাঝেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা  ঘটে।  স্থানীয় ও সচেতন মহলের দাবী  দ্রুত ব্রীজের দুই  পাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করলে  এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে  রেহাই পাবে সকল ধরনের যানবাহন চলাচলকারীরা। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট